লক্ষ্মী পুজোর দিনই দাসপুরে আগুনে ভস্মীভূত মন্ডপ, তবে অক্ষত লক্ষ্মী প্রতিমা
দি নিউজ লায়ন ; আগুনে ভস্মীভূত হলো পশ্চিমমেদিনীপুর জেলার দাসপুরের এক লক্ষ্মী পুজোর মণ্ডপ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের গোবিন্দ নগর সার্বজনীন লক্ষ্মীপুজোর মণ্ডপে।
এবার তাদের ৫১তম বর্ষের পুজো। শনিবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন যে মন্ডপের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান শনিবার ভোর তিনটে নাগাদ আগুনে ভস্মীভূত হয়েছেওই পুজো মন্ডপ। তবে মন্ডপ পুড়লেও মণ্ডপে থাকা লক্ষ্মী প্রতিমা টি অক্ষত অবস্থায় রয়েছে। পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন প্রাথমিকভাবে তারা মনে করছেন বিদ্যুৎ এর শর্ট সার্কিট বা প্রদীপের আগুনে থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উত্তর গোবিন্দ নগর লক্ষ্মী পুজো কমিটির সম্পাদক গোপাল দাস বলেন "শুক্রবার রাত্রি ন'টার সময় লক্ষ্মীপুজোর ঘট উত্তোলন হয়েছিল এবং তারপর প্রায় রাত্রি আড়াই টা অবধি পুজো হয়। তারপর আমরা যে যার বাড়ি চলে যাই। ভোর সাড়ে তিনটে র সময় স্থানীয় কিছু ফুল বিক্রেতা রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন যে প্যান্ডেলে আগুন লেগেছে। তাদের মারফত খবর পেয়েই আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসি।
দেখে প্রাথমিক ধারণা হয়তো মন্দিরের প্রদীপ বা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।" এই ঘটনায় গোবিন্দ নগর লক্ষ্মী পুজো কমিটির উদ্যোক্তা থেকে স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ পড়েছে, কেউ কেউ আবার দাবি করেছেন মা লক্ষ্মীর রোষের মুখে পড়লেন না তো তারা? ঘটনা যাই হোক মন্ডপ অগ্নিকাণ্ডের ঘটনায় পুজো উদ্যোক্তা থেকে এলাকাবাসী মন একেবারে খারাপ।
বিষয়টি দাসপুর থানার পুলিশ কে জানানো হয়েছে।পুলিশ কি কারণে ওই পুজো মণ্ডপ টি আগুনে পুড়ে গিয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে।তবে মণ্ডপে থাকা লক্ষ্মী প্রতিমা অক্ষত থাকায় কিছুটা হলেও এলাকার বাসিন্দারা মনের দিক থেকে শান্তিতে রয়েছেন। তবে শনিবার ফের নতুন করে মণ্ডপটি সাজানো হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু পূজামণ্ডপ টি আগুনে পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ওই পূজা কমিটির উদ্যোগতারা।

Post a Comment